ঢাকা, ২২ অক্টোবর ২০২৫- বাংলাদেশে ডেঙ্গু, কোভিড-১৯ ও কলেরাসহ অন্যান্য সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে এক বিশাল সহায়তা পৌঁছেছে। জাপান সরকারের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৩ লাখ ৫০ হাজারের বেশি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে।
বাংলাদেশের দ্রুত বর্ধমান নগর এলাকাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সভার ও আশুলিয়াকে সিটি করপোরেশন করার পরিকল্পনা গ্রহন করছে সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁর ফেসবুক করা এক পোস্টে জানিয়েছেন, সরকার সাভার পৌরসভা ও আশুলিয়া অঞ্চলকে একত্রিত করে সাভার সিটি করপোরেশন পরিকল্পনা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটি সাভারের উন্নয়ন ও আধুনিকায়নে একটি মাইলফলক হবে।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের জন্য সম্পন্ন হয়েছে, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব। এই নির্বাচন দেশের পাটশিল্পে নতুন গতির ইঙ্গিত দিচ্ছে।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়,...
বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় রচনা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রথমবারের মতো একটি স্বাধীন ও কেন্দ্রীয় 'শরিয়াহ উপদেষ্টা পরিষদ (SAB)' গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা দেশের ইসলামি ব্যাংকিং খাতের জন্য একটি আশাজাগানিয়া ও ইতিবাচক দিকচিহ্ন।
বাংলাদেশ-মালয়েশিয়া হালাল বাণিজ্য সহযোগিতা নতুন করে সম্ভাবনার দার তৈরি করছে। মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা রাজ্যে আয়োজিত ‘মালাক্কা ইন্টারন্যাশনাল হালাল ফেস্টিভ্যাল ২০২৫’-এ দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে বাংলাদেশ তার রপ্তানি সক্ষমতা ও হালাল শিল্পে অগ্রগতি তুলে ধরে।
নির্বাচনের প্রস্তুতিতে নতুন গতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক বিস্তৃত ও সুসংহত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে...
পদ্মা সেতুতে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা। এটি একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ক্যাশলেস ও ননস্টপ সেবা। এর মাধ্যমে যানজট এড়িয়ে দ্রুত টোল পরিশোধ করা সম্ভব। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে।
আজ ২০ অক্টোবর, বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো সকলের জন্য মানসম্পন্ন পরিসংখ্যান নিশ্চিতকরণ। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে দিবসটি জাতীয় পরিসংখ্যান দিবসের সাথে একযোগে উদযাপিত হচ্ছে।