Tuesday, November 3, 2026

সাভার সিটি করপোরেশন পরিকল্পনা: আসিফ মাহমুদ

বহুল পঠিত

বাংলাদেশের দ্রুত বর্ধমান নগর এলাকাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সভার ও আশুলিয়াকে সিটি করপোরেশন করার পরিকল্পনা গ্রহন করছে সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁর ফেসবুক করা এক পোস্টে জানিয়েছেন, সরকার সাভার পৌরসভা ও আশুলিয়া অঞ্চলকে একত্রিত করে সাভার সিটি করপোরেশন পরিকল্পনা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটি সাভারের উন্নয়ন ও আধুনিকায়নে একটি মাইলফলক হবে।

সাভার সিটি করপোরেশন গঠনের ফলে এখানকার নাগরিকদের জন্য উন্নত নাগরিক সুবিধা, সুষ্ঠু শাসন ও কাঠামোগত উন্নয়ন নিশ্চিত হবে। নতুন সিটি করপোরেশনের আওতায় কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্থানীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি করবে।

এই পদক্ষেপ বাংলাদেশের বৃহত্তম শহরগুলোর মধ্যে সাভারের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাভার সিটি করপোরেশন গঠনের মাধ্যমে সারা দেশের জন্য একটি আধুনিক ও সুষম নগর উন্নয়ন মডেল গড়ে উঠবে।

সাভার সিটি করপোরেশন গঠনের প্রভাব:

  • আধুনিক অবকাঠামো উন্নয়ন
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ
  • শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নতি
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
  • নাগরিক সেবার মান উন্নত করা

সরকারের এই উদ্যোগ সাভারকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করবে। আগামী বছরগুলোতে সাভার সিটি করপোরেশন দেশের উন্নয়ন চিত্রে নতুন দিগন্ত খুলবে।

আরো পড়ুন

ডিজিটাল লেনদেনে যুক্ত হলো নতুন মাইলফলক

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ও ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন থেকে সাধারণ মানুষ খুব সহজেই ‘বাংলা কিউআর’ (Bangla QR)...

ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো: ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ভ্যাকসিন

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। ক্যানসার চিকিৎসায় তাদের তৈরি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে দারুণ সাফল্য...

ঘরে বসেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার সহজ নিয়ম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স করার দিন এখন অতীত। বর্তমানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিআরটিএ তাদের বেশিরভাগ...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ