Sunday, August 2, 2026

এই দিনটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্য মহান উদাহরণ: ড. মুহাম্মদ ইউনূস

বহুল পঠিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,“আজকের এই দিনটি শুধুই বাংলাদেশের নয়- এটা সারা বিশ্বের জন্য এক মহান উদাহরণ হয়ে থাকবে। এমন একটি ঐক্যের নজির পাঠ্যপুস্তকে স্থান পাবে, ক্লাসরুমে আলোচনা হবে, রাজনীতিবিদরা বিশ্লেষণ করবেন কোনটা ঠিক, কোনটা বেঠিক।”

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর শেষে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক ঐক্যের অনন্য দৃষ্টান্ত

ড. ইউনূস জানান, ঐকমত্য কমিশন গঠনের শুরুতে ধারণা ছিল- কয়েকটি বিষয়ে হয়তো সমঝোতা সম্ভব হবে।
কিন্তু ফলাফল চমকে দিয়েছে সবাইকে।

“সারাদেশ দেখেছে, রাজনৈতিক দলগুলো শুধু আলাপেই বসেনি- চমৎকারভাবে, জ্ঞানের গভীরতা ও সৌহার্দ্যের সঙ্গে আলোচনা করেছে। এমন দৃশ্য না দেখলে বিশ্বাস করা যেত না,” বলেন তিনি।

টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে দেশবাসীও এই আলোচনায় অংশ নিয়েছে। ঘরে ঘরে তর্ক-বিতর্ক হয়েছে, মানুষ নিজে চিন্তা করেছে কোন দল কী বলছে, কোন প্রস্তাব জাতির জন্য ভালো।

বিশ্বের জন্য অনুপ্রেরণ

ড. ইউনূস আরও বলেন, “আজকের এই সনদ শুধু জাতীয় নয়, বৈশ্বিক উদাহরণ। অন্য দেশগুলোও ভাববে বাংলাদেশ পারলে আমরা কেন পারব না?”

তিনি বলেন, “আমাদের রাজনৈতিক নেতারা অসম্ভবকে সম্ভব করেছেন। তাদের নাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘জুলাই সনদ’ এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে যেখানে দল-মত নির্বিশেষে এক টেবিলে বসে ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতির নেতারা।

আরো পড়ুন

বগুড়ায় প্রস্তুত হচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর: পরিবর্তন আসবে উত্তরাঞ্চলের অর্থনীতিতে

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও এভিয়েশন খাতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। বগুড়ার এরুলিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বিমানফিল্ডকে (Airfield) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার...

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যাকতামূলক মার্শাল আর্ট শিক্ষা চালু হচ্ছে

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। শিশুদের শুধু বইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে, তাদের শারীরিক ও মানসিক বিকাশের দিকে বিশেষ...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: সড়ক সুরক্ষায় বিআরটিএর নতুন উদ্যোগ

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক এবং সুশৃঙ্খল করতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ শনিবার (১ আগস্ট)...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ