বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এটি ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, বৃহস্পতিবার জাতির উদ্দেশে বিশেষ ভাষণে।
ঢাকা, ৪–৬ ডিসেম্বর ২০২৫: রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (ICCB)-তে শুরু হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক লেদার প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’। বিশ্বজুড়ে খ্যাতনামা লেদার উৎপাদক ও রপ্তানিকারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে এবারের বিশেষ আকর্ষণ পাকিস্তানের লেদার ইন্ডাস্ট্রি।
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে কেন্দ্র করে নতুন সিরিজের ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এই নতুন নোট প্রথম ইস্যু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য অফিস থেকেও নোটটি পাওয়া যাবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাতক্ষীরায় এবার শীতকালীন সবজির উৎপাদন ভালো হওয়ায় বাজারে সয়লাব দেখা গেছে। সবজির দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের কেনাকাটায়। অন্যদিকে ফলন ও দর ভালো পাওয়ায় খুশি কৃষকরাও। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় দিন দিন সবজি চাষ বাড়ছে। বর্ষা মৌসুমের ক্ষতি কাটিয়ে এবার লাভবান হবেন চাষিরা- এমনটাই আশা সংশ্লিষ্টদের।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরের উন্নয়নধারণায় এখনই বড় ধরনের পরিবর্তন আনা ছাড়া বিকল্প নেই। অতিরিক্ত কংক্রিটনির্ভর উন্নয়ন রাজধানীকে অনিরাপদ, অস্বাস্থ্যকর ও অদক্ষ নগরে পরিণত করেছে বলে তিনি মন্তব্য করেন।
ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু সঠিক প্রস্তুতি আমাদের জীবন রক্ষা করতে পারে। সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে বড় বিপদও অনেকটাই কমে যায়। এই নির্দেশিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন সাধারণ পাঠক খুব সহজেই বুঝতে পারেন-
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত বহুল আলোচিত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল–১। একই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে “রাজনৈতিক অস্থিরতা” শব্দটি নতুন নয়। কিন্তু যখনই অস্থিরতা দেখা দেয়, তখনই যেন “বাসে আগুন” খবরের শিরোনাম হয়ে ওঠে।
কিন্তু প্রশ্ন হলো - কে জ্বালায়? কেন জ্বালায়? আর এই আগুনের পেছনে আসল গল্পটা কী?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা এই সহিংসতা রোধ করে শান্তি, নিরাপত্তা ও সচেতনতার সমাজ গড়তে পারি - সেটাই আজকের বিশ্লেষণের মূল ফোকাস।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন চলতি মাসের শেষ দিকেই বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কয়েকদিনের ব্যবধান এদিক-ওদিক হতে পারে, তবে দলের নেতারা আশাবাদী।