Wednesday, August 26, 2026

হামাস মুক্তি দিল ২০ ইসরাইলি জিম্মিকে

বহুল পঠিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।

সকালবেলা প্রথম ধাপে সাতজনকে মুক্তি দেওয়া হয়, পরে দ্বিতীয় ধাপে বাকি ১৩ জনকে মুক্তি দেওয়া হয়। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রথম ধাপের সাতজন জিম্মিকে আইসিআরসি দলের হাতে তুলে দেওয়া হয়।

মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে রয়েছেন গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল এবং গাই গিলবোয়া-ডালাল।

বিনিময়ে ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে। মুক্তি দেওয়া জিম্মিদের স্বজনরা গাজা সীমান্তে উপস্থিত হয়েছেন, আর দক্ষিণ গাজার খান ইউনিসে শত শত ফিলিস্তিনি মুক্তির আনন্দে একত্রিত হয়েছেন।

এদিকে, মিশরে আজ আন্তর্জাতিক সম্মেলনে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে যোগ দিতে তার আগে ইসরাইল সফর করার কথা রয়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা এখনও কার্যকর রয়েছে।

আরো পড়ুন

১৮ বছরে প্রফেসর হয়ে গিনেস বুকে নাম লেখালেন নাথান থমাস

আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন, যাদের প্রতিভা সবাইকে চমকে দেয়। তেমনই এক অবিশ্বাস্য কান্ড ঘটিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ প্রকৌশলী...

সৌদি আকামা নবায়ন নতুন নিয়ম: ৩ মাসের মেয়াদে আকামা নবায়নের সুযোগ

সৌদি আরবে কর্মরত লাখ লাখ প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তাদের জন্য একটি বড় স্বস্তির খবর এসেছে। দেশটিতে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা আকামা ইস্যু...

মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান: মার্কিন ও ইসরাইলি আগ্রাসন রুখতে নতুন উদ্যোগ

আন্তর্জাতিক রাজনীতি ও ইসলামী বিশ্বের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইরান। ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতি আরও শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বের...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ