Thursday, November 26, 2026

নভেম্বরে বাংলাদেশে আসছেন ডাঃ জাকির নায়েক

বহুল পঠিত

বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও তুলুনামুলক ধর্মতত্ত্ববিদ ডাঃ জাকির নায়েক আসছেন প্রথমবারের মতো ঢাকায় আসছেন! আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ‘মেগা লেকচার ইভেন্ট’, যা আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।

আয়োজক প্রতিষ্ঠানের প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন “আগামী ২০ অক্টোবর, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইভেন্টের বিস্তারিত সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।”

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রাম। তবে শুধুমাত্র ঢাকায় নয়, দেশের বিভিন্ন শহরেও এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ঢাকায় আসছেন ডাঃ জাকির নায়েক

২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পর ডাঃ জাকির নায়েক কে বাংলাদেশ সফরের আগ্রহ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, বাংলাদেশ সফরের ব্যাপারে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান বাংলাদেশে তাঁর বহু ভক্ত রয়েছে এবং খুব শিগ্রই (কয়েক মাসের মধ্যে) তিনি ঢাকায় আসবেন বলে অভিমত ব্যক্ত করেন। সেই সাথে তিনি আবার তাঁর পিস টিভি বাংলাদেশে দ্রুত চালু করবেন বলেন আশা ব্যক্ত করেন।

অন্যদিকে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবায় ডাঃ জাকির নায়েক সম্পর্কে বক্তব্য প্রদানকালে তিনি জানান ডাঃ জাকির নায়েক বাংলাদেশে আশার জন্য ব্যাকুল হয়ে আছেন। তিনি আরও বলেন ডাঃ জাকির নায়েক এর ভাবভঙ্গিমতে ফুটে উঠেছিল “বাংলাদেশে আমি ক্যামনে যাই, আমি ক্যামনে যাই ” যেন বাংলাদেশ না আশা তাঁর জীবনের সব চেয়ে একটা বড় গ্যাপ।


এই আয়োজন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি হবে সম্পূর্ণ দাওয়াতি সফর।

বহু ভক্ত ও অনুসারীর দীর্ঘ প্রতীক্ষার পর ডাঃ জাকির নায়েকের আগমনকে বাংলাদেশের মুসলিম সমাজে এক ঐতিহাসিক ও অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন

চাঁদের মাটিতে আলু চাষ করে সফল হলেন বিজ্ঞানীরা

আলু আমাদের খুব পরিচিত ও দরকারি একটি ফসল। এতে শ্বেতসার, ভিটামিন, খনিজ এবং আঁশ রয়েছে। সামনের দিনগুলোতে পৃথিবীর পাশাপাশি চাঁদেও এই ফসল গুরুত্বপূর্ণ হয়ে...

ফ্রিতে ওমরাহ করার সুযোগ: জিতে নিন ফ্রি বিমান টিকিট ও হোটেল

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন কার না থাকে? কিন্তু অনেকের পক্ষেই আর্থিক খরচের কথা চিন্তা করে এই পবিত্র যাত্রা করা সম্ভব হয় না। তবে এবার...

বিনামূল্যে ফিনল্যান্ড যাওয়ার সুযোগ: সম্পূর্ণ সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণ ও ভালোবাসার সন্ধান

আপনি কি অবিবাহিত? বিশ্বের সবচেয়ে সুখী দেশ ঘুরে দেখার স্বপ্ন কি আপনারও আছে? তাহলে আপনার জন্য এসেছে এক অবিশ্বাস্য খবর! সম্পূর্ণ বিনামূল্যে ফিনল্যান্ড যাওয়ার...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ