Tuesday, October 13, 2026

দীর্ঘ অপেক্ষার অবসান! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

বহুল পঠিত

বাংলাদেশের লাখো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল ঘোষণা করেছে। চলতি বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। দেখে নিন এইচএসসি রেজাল্ট ২০২৫ ফলাফল দেখার নিয়ম।

সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ সকল শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইট এবং নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করেছে। আগের বছরের তুলনায় এবারের ফলাফলে পাসের হার কমে গেছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৭৮.৬৪ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ও ফলাফল

  • মোট পরীক্ষার্থী: ১২,৫১,১১১ জন
  • ছাত্র: ৬,১৮,০১৫ জন
  • ছাত্রী: ৬,৩৩,০৯৬ জন
  • পরীক্ষা কেন্দ্র: ২,৭৯৭টি
  • অনুপস্থিত শিক্ষার্থী: প্রায় ২৭,০০০ জন

এই বছরও ফলাফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ (objective evaluation) পদ্ধতির ভিত্তিতে।

এইচএসসি রেজাল্ট ২০২৫ ফলাফল দেখার ৩টি সহজ উপায়

১. শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট:
ঢাকা বোর্ডসহ সকল বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
🔗 প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট দেখতে ক্লিক করুন

২. জাতীয় ফলাফল ওয়েবসাইট:
শিক্ষার্থীরা নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এখান থেকেও ফলাফল জানতে পারবেন।
🔗 শিক্ষার্থীরা নিজের দেখতে ক্লিক করুন

৩. মোবাইল এসএমএস:
ফলাফল দেখতে চাইলে মোবাইলে টাইপ করুন:
HSC <Board> <Roll> <Year>
উদাহরণ: HSC DHA 123456 2024
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আরো পড়ুন

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় ও তাপমাত্রায় নানা পরিবর্তন আসে। বিশেষ করে যখন ঠান্ডা পড়তে শুরু করে, তখন ছোট-বড় অনেকেই সর্দি, কাশি, গলাব্যথা কিংবা...

লিভার সুস্থ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার উপকারিতা

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার। শরীরের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেওয়া, হজমে সাহায্য করা এবং শক্তি সঞ্চয়...

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে রেকর্ড...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ