শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

যুব সমাজকে নেতৃত্বের আসনে বসাতে চাই: জামায়াত আমির

বহুল পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের জনসভায় বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নেতৃত্বে আনতে হবে যুব সমাজকে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসেবে যুবকদের বসাতে চাই। আমরা নিজেরা প্যাসেঞ্জার সিটে বসে থাকব। তারাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম মহানগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণরাই পরিবর্তনের বার্তা দিয়েছে

ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বিভাজনমূলক রাজনীতি টেনে এনে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তরুণ সমাজ ইতোমধ্যে জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব এবং নারীদের অসম্মানকারীদের তারা লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যারা মা-বোনদের অসম্মান করে, হুমকি দেয়- তাদের কাছে কোনো সুবিধা বা কার্ডের মূল্য নেই। “আমার মায়ের মর্যাদার চেয়ে কোনো ফ্যামিলি কার্ডের মূল্য বেশি নয়,”– বলেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। “এই দেশকে আমরা ফুলের বাগানের মতো সাজাতে চাই, যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। বিশেষ করে মা-বোনদের ঘরে, পথে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী শুধু দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায়। ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। ভয়ভীতি দেখিয়ে এই অগ্রযাত্রা থামানো যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, “১২ তারিখে দুটি ভোট- একটি জুলাইয়ের পক্ষে, আরেকটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য।” যারা জুলাইয়ের চেতনাকে অস্বীকার করে, তাদের জন্য নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আলী ওসমান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিঠু, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছান উল্লাহ ভুঁইয়া, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সফল বিদায়: ইতিহাসে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের হাতে

তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় গুড নিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ