মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি

বহুল পঠিত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ড. ইউনূস, প্রফেসর আলী রীয়াজসহ জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং ২৫টি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি মোট ৫০ জন স্বাক্ষর করেন এই সনদে।

যেসব দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে

নিচে অংশগ্রহণকারী দল ও প্রতিনিধিদের নাম দেওয়া হলো:

  • লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)– ড. রেদোয়ান আহমেদ, ড. নেয়ামূল বশির
  • খেলাফত মজলিস– মাওলানা আব্দুল বাছিত আজাদ, ড. আহমদ আবদুল কাদের
  • রাষ্ট্র সংস্কার আন্দোলন– হাসনাত কাইয়ুম, সৈয়দ হাসিবউদ্দীন হোসেন
  • এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)– মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
  • নাগরিক ঐক্য – মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার
  • এনডিএম – ববি হাজ্জাজ, মোমিনুল আমিন
  • বিএনপি– মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ
  • বাংলাদেশ খেলাফত মজলিস-মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা জালালুদ্দীন আহমদ
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী– ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার
  • গণসংহতি আন্দোলন– জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল
  • জেএসডি– শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব
  • গণঅধিকার পরিষদ– নুরুল হক নুর, রাশেদ খান
  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টি – সাইফুল হক, বহ্নিশিখা জামালী
  • জাতীয়তাবাদী সমমনা জোট– ড. ফরিদুজ্জামান ফরহাদ, খন্দকার লুৎফর রহমান
  • ১২ দলীয় জোট – শাহাদাত হোসেন সেলিম
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ – অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান
  • গণফোরাম– সুব্রত চৌধুরী, ডা. মিজানুর রহমান
  • জাকের পার্টি– শহীদুল ইসলাম ভুইয়া, জহিরুল হাসান শেখ
  • জাতীয় গণফ্রন্ট – আমিনুল হক টিপু বিশ্বাস, মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস
  • বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি – মাওলানা আবদুল মাজেদ আতহারী, মাওলানা মুসা বিন ইযহার
  • বাংলাদেশ লেবার পার্টি – ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খন্দকার মিরাজুল ইসলাম
  • ভাসানী জনশক্তি পার্টি – শেখ রফিকুল ইসলাম বাবলু, ড. আবু ইউসুফ সেলিম
  • জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
  • ইসলামী ঐক্যজোট – মাওলানা আব্দুল কাদের, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী
  • আমজনতার দল – কর্নেল মিয়া মশিউজ্জামান (অবঃ), মো. তারেক রহমান

যেসব দল অনুপস্থিত ছিল

এনসিপি ও আরও ৫টি বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না।
তবে তারা এর আগে সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছিল।

শহীদ পরিবারের উপস্থিতি

স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান
এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম
তারা জাতির ঐক্যের এই ঐতিহাসিক মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

“জুলাই জাতীয় সনদ” বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক অনন্য মাইলফলক।
এই সনদ শুধু রাজনৈতিক ঐক্যের প্রতীক নয়। এটি জাতির ভবিষ্যতের নতুন দিক নির্দেশ করছে, যেখানে সংলাপ ও সহমতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

স্বনির্ভর বাংলাদেশ গড়তে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগ ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ