বুধবার, এপ্রিল ৮, ২০২৬

নতুন শিক্ষা আইন খসড়া প্রকাশ: মতামত প্রদানের আহ্বান সরকারের

বহুল পঠিত

একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষা আইন প্রণয়নের খসড়া প্রকাশ করেছে সরকার। এই খসড়ার ওপর জনমত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষাব্যবস্থাকে আরও অংশগ্রহণমূলক করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে খসড়াটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে নিজেদের মতামত ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন।

নতুন শিক্ষা আইন: মতামত পাঠানোর ঠিকানা

opinion_edu_act@moedu.gov.bd

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই আইন প্রণয়নের মাধ্যমে-

  • নিরক্ষরতা দূরীকরণ
  • অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিস্তার
  • সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ
  • বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা
  • জীবনব্যাপী ও সর্বজনীন শিক্ষার ধারণা বাস্তবায়ন

এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ সুরক্ষিত রেখে বিদ্যমান শিক্ষা আইনগুলোকে আরও সংহত, কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে প্রয়োজনীয় পরিপূরক ও সম্পূরক বিধান যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও মানবিক, দক্ষতাভিত্তিক ও ভবিষ্যৎমুখী হয়ে উঠবে।

আরো পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও বাস্তবমুখী করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শিক্ষা সংস্কারে হঠাৎ বড় লাফ নয়- বরং ধারাবাহিক ও টেকসই অগ্রগতির পথেই হাঁটতে হবে।

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

আসন্ন পবিত্র রমজান মাসে সারাদেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য এটি একটি বড় স্বস্তির সংবাদ হিসেবে দেখা হচ্ছে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ