Wednesday, September 16, 2026

দেশের সব থানায় চালু হলো অনলাইন জিডি: মোবাইলেই করুন সাধারণ ডায়েরি

বহুল পঠিত

দেশের সব থানায় গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) চালু হয়েছে। এর ফলে নাগরিকরা থানায় না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে সহজেই জিডি করতে পারবেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নাগরিকদের জন্য পুলিশি সেবা আরও সহজ ও দ্রুততম করার একটি পদক্ষেপ।

অনলাইন জিডি বাংলাদেশ অ্যাপ

অনলাইন জিডি করতে হলে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। অনলাইন জিডি বাংলাদেশ এ জিডি সংক্রান্ত কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা কল করা যাবে ০১৩২০০০১৪২৮ নম্বরে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় দ্রুততম সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং থানায় যেতে গিয়ে সময় নষ্ট করার ঝামেলা আর থাকবে না।

এখন থেকে দেশজুড়ে ৬ জেলায় ২৪টি রেলওয়ে থানাসহ সকল থানা অনলাইনে জিডি সেবা প্রদান করবে, যা নাগরিকদের জন্য বড় ধরনের সুবিধা।

আরো পড়ুন

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

বর্তমান সময়টা তথ্যা প্রযুক্তির। আর এই প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যারা নিজেদের সময়ের সাথে এগিয়ে রাখতে...

বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসার খরচ দেবে সরকার

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিতে ডেঙ্গুরোগীদের সঠিক ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে...

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় শিশু ও যুবকের উদ্যোগে বৃক্ষ ও বীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুশোভিত, সবুজ ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় পরিচালিত হলো এক অনন্য...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ