Sunday, August 30, 2026

স্বাধীন ফিলিস্তিনের পথে ঐকমত্য: জাতিসংঘে বিপুল সমর্থন

বহুল পঠিত

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে, যেখানে ১৪২টি দেশ সমর্থন জানিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে মাত্র ১০টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ১২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব।

‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য কাজ ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। বিশেষ করে উল্লেখ করা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। হামাসকে গাজার শাসন থেকে সরে গিয়ে অস্ত্র হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

আরব লীগের পক্ষ থেকে প্রস্তাবের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে। জুলাইয়ে জাতিসংঘের ১৭টি দেশ এই প্রস্তাবে সই করেছিল। এতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজার যুদ্ধ থামানো জরুরি বলে উল্লেখ আছে। হামাসকে অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অস্ত্র হস্তান্তর করতে হবে।

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন।

এই প্রস্তাব পাস হওয়ার সময় গাজায় ইসরায়েলের তীব্র হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, গত ২৩ মাসে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনারা গাজা নগরী দখলের চেষ্টা চালাচ্ছে, যার ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একটি চুক্তিতে সই করেছেন, যার মাধ্যমে দখলকৃত এলাকায় ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণ করা হবে। এতে পশ্চিম তীর দ্বিখণ্ডিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সংকীর্ণ হবে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর পদক্ষেপ গোটা অঞ্চলকে ‘নরকের পথে ঠেলে দিচ্ছে’। একই সঙ্গে তিনি এমন দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যারা এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, দ্রুত তা করার জন্য।


: স্বাধীন ফিলিস্তিনের পথে ঐকমত্য: জাতিসংঘে বিপুল সমর্থন

আরো পড়ুন

১৮ বছরে প্রফেসর হয়ে গিনেস বুকে নাম লেখালেন নাথান থমাস

আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন, যাদের প্রতিভা সবাইকে চমকে দেয়। তেমনই এক অবিশ্বাস্য কান্ড ঘটিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ প্রকৌশলী...

সৌদি আকামা নবায়ন নতুন নিয়ম: ৩ মাসের মেয়াদে আকামা নবায়নের সুযোগ

সৌদি আরবে কর্মরত লাখ লাখ প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তাদের জন্য একটি বড় স্বস্তির খবর এসেছে। দেশটিতে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা আকামা ইস্যু...

মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান: মার্কিন ও ইসরাইলি আগ্রাসন রুখতে নতুন উদ্যোগ

আন্তর্জাতিক রাজনীতি ও ইসলামী বিশ্বের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইরান। ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতি আরও শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বের...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ