বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সারা দেশে ৪৫০ ট্রাকে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু টিসিবির

বহুল পঠিত

পবিত্র রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে আজ মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষকে সহায়তা দিতে নেওয়া এই বিশেষ উদ্যোগে বাজারে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি বাদে) মোট ২০ দিন এই ট্রাকসেল কার্যক্রম চলবে। এর আওতায় ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্যান্য ৭টি বিভাগীয় শহরে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫টি জেলা শহরে ৫টি করে-মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য বিক্রি করা হবে।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। এই কার্যক্রমের মাধ্যমে সারাদেশে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে।

ট্রাকসেলে যে পণ্য ও মূল্য

  • ভোজ্যতেল: সর্বোচ্চ ২ লিটার (প্রতি লিটার ১১৫ টাকা)
  • চিনি: ১ কেজি (প্রতি কেজি ৮০ টাকা)
  • মসুর ডাল: ২ কেজি (প্রতি কেজি ৭০ টাকা)
  • ছোলা: ১ কেজি (প্রতি কেজি ৬০ টাকা)
  • খেজুর: আধা কেজি (১৬০ টাকা)

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য বাড়তি সুবিধা

টিসিবি জানিয়েছে, ৬৬ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রমজান উপলক্ষে-

  • ফেব্রুয়ারি মাসে ৪০,৩০০ মেট্রিক টন
  • মার্চ মাসে ৩৩,০০০ মেট্রিক টন
    পণ্য বিক্রি করা হবে।

কার্ডধারীরা আগের নির্ধারিত দামে ভোজ্যতেল, চিনি ও ডালের পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা (৬০ টাকা/কেজি)খেজুর (১৬০ টাকা/কেজি) কিনতে পারবেন।

টিসিবি আরও জানিয়েছে, যেকোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাকসেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন- কোনো কার্ড ছাড়াই।

আরো পড়ুন

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

চাঁদপুরের হাইমচরে কালোজিরা চাষে সাফল্য: পতিত চরে ‘কালো হীরা’ ফলিয়ে কৃষকের নতুন সম্ভাবনা

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমিতে শুরু হয়েছে সম্ভাবনাময় এক কৃষি বিপ্লব। সেখানে কালোজিরা চাষে আশাতীত সাফল্য পেয়ে স্থানীয় কৃষকেরা এই ফসলকে...

ব্র্যাকের গ্রাজুয়েশন প্রোগ্রামের সরেজমিন পরিদর্শনে জাইমা রহমান

গ্রামাঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর উদ্যোগ আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (UPG) প্রোগ্রাম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ