জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এনসিপির নির্বাচনী ইশতেহার।
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে সারা দেশে মাসব্যাপী বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে নেওয়া এই কর্মসূচির মূল স্লোগান— ‘হ্যাঁ’-তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন।’
ইতিহাসে কিছু নাম চিরকালই অমর হয়ে থাকে। যারা দেশের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য আজীবন লড়াই-সংগ্রাম করেন। অত্যাচারী শাসক এবং মাতৃভুমি গ্রাসকারী একদল হায়েনার বিরুদ্ধে একাই গড়ে তুলেন অদম্য প্রতিরোধ। বাংলার ইতিহাসেও তেমনি ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শরিফ ওসমান বিন হাদি নামের এক অকুতোভয় বিপ্লবী।
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত বহুল আলোচিত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল–১। একই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।