Thursday, October 8, 2026

এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ দেশের গলফ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান

বহুল পঠিত

এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

চার দিনব্যাপী এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন দেশের গলফ খেলাকে আরও জনপ্রিয় ও শক্তিশালী করতে সহায়ক হবে। এতে পেশাদার ও নবীন গলফারদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

আইএসপিআর আরও জানায়, এবারের টুর্নামেন্টে মোট ৮১৩ জন গলফার অংশগ্রহণ করেন, যা দেশের গলফ অঙ্গনে ব্যাপক আগ্রহের প্রতিফলন।

টুর্নামেন্টে কর্নেল ইমতিয়াজ মাহমুদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ভেটারান বিভাগে কর্নেল (অব.) মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ-আল-আজহার, লেডিস বিভাগে মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে মাস্টার সৈয়দ মাহদী মাহবীর বিজয়ী হন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, খেলোয়াড় এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে রেকর্ড...

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। সমাজের আলো ছড়ানো শিক্ষক সমাজের...

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন যেভাবে?

আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তার সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো নিজের বাসা। সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে আমরা ফিরে আসি এই ভালোবাসার নীড়ে। কিন্তু একটু ভেবে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ