বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ঢাকা–১১ আসনের ভোটারদের অনলাইনে ভোটকেন্দ্র খোঁজার বিশেষ সুবিধা চালু

বহুল পঠিত

ঢাকা ১১ আসনের ভোটারদের জন্য এসেছে স্বস্তির খবর। ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলামের উদ্যোগে ঢাকা ১১ আসনের ভোটারদের জন্য চালু করা হয়েছে অনলাইনে ভোটকেন্দ্র খোঁজার বিশেষ সুবিধা

এই ডিজিটাল সেবার মাধ্যমে ভোটাররা এখন ঘরে বসেই একটি ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই জানতে পারবেন তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও অবস্থান। ফলে নির্বাচনের দিন আগেই ভোটাররা প্রস্তুতি নিতে পারবেন এবং ভোটকেন্দ্র নিয়ে বিভ্রান্তির সুযোগ কমে আসবে।

ডিজিটাল সেবায় ভোটারবান্ধব উদ্যোগ

নির্বাচনের সময় ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য না পেয়ে অনেক ভোটার ভোগান্তিতে পড়েন। ঢাকা ১১ আসনের ভোটকেন্দ্র সংক্রান্ত এই অনলাইন সুবিধা ভোটারদের সেই সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নির্বাচনী স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

ওয়েবসাইটে থাকছে আরও যেসব তথ্য

এই ওয়েবসাইটে শুধু ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্যই নয়, আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • মো. নাহিদ ইসলামের রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত সংগ্রামের গল্প
  • ঢাকা ১১ আসনের জন্য ঘোষিত জনতার ইশতেহার
  • ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের যোগাযোগ নম্বর

ফলে ভোটাররা প্রয়োজনে সরাসরি নিজ নিজ এলাকার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ইন্টারনেট না থাকলেও মিলবে সেবা

যেসব ভোটারের ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়, তাদের জন্য রাখা হয়েছে কল সেন্টার সুবিধা। ফোন করেই ভোটকেন্দ্রসহ প্রয়োজনীয় সব তথ্য জানা যাবে।

📞 সহায়তার জন্য কল করুন: +8809640113624

সচেতন ভোটার হওয়ার আহ্বান

ভোটসংক্রান্ত তথ্য, সেবা ও যোগাযোগের জন্য ভোটারদের ওয়েবসাইটটি ভিজিট করার আহ্বান জানানো হয়েছে (লিংক কমেন্ট সেকশনে)। আগেভাগে নিজের ভোটকেন্দ্র জেনে নিয়ে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

আগামীর বৈষম্যহীন ঢাকা ১১ বিনির্মাণের প্রত্যাশায় ভোটারদের “শাপলা কলি” প্রতীকে ভোট দিয়ে মো. নাহিদ ইসলামকে প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

আরো পড়ুন

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির (TIME100) তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৫ এপ্রিল) এই মর্যাদাপূর্ণ...

২ কোটি ৭৫ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে এক বিশাল মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। আগামী ৫ বছরে দেশের সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের...

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ এপ্রিল)...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ