Wednesday, September 16, 2026

বাংলাদেশ বনাম নেপাল: চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

বহুল পঠিত

আজ রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম নেপাল । যদিও এটি একটি ফিফা প্রীতি ম্যাচ, তবুও দুই দলের জন্যই ম্যাচটির বিশেষ গুরুত্ব রয়েছে।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের আগে চূড়ান্ত প্রস্তুতির সুযোগ, অন্যদিকে নেপালের জন্য এটি ইংলিশ প্রিমিয়ার লিগ-অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরীর বিপক্ষে প্রথমবার মাঠে নামার রোমাঞ্চ।

বাংলাদেশ বনাম নেপাল: হামজাকে ঘিরে রোমাঞ্চ

নেপাল দলের অধিনায়ক কিরণ চেমজং, যিনি বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলেন, সংবাদ সম্মেলনে বলেন, “সেপ্টেম্বরে কাঠমান্ডুর ম্যাচে হামজাকে পাইনি। এবার ঢাকায় তাঁর বিপক্ষে খেলতে পারব বলে পুরো দলই রোমাঞ্চিত।”

নেপালের দলে এবার রয়েছেন আটজন ফুটবলার, যারা বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলে থাকেন। দলটির কোচ হরি খাড়কা নিজেও একসময় ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় ছিলেন। তিনি বলেন, “হামজা ও সমিত যোগ দেওয়ায় বাংলাদেশের শক্তি বেড়েছে। তবে আমরা প্রস্তুত, আমাদের পরিকল্পনায় সব কিছুই আছে।”

বাংলাদেশ সর্বশেষ নেপালকে হারিয়েছিল ২০২০ সালের ১৩ নভেম্বর। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ড্রতে। এবার জয় ছাড়া কিছু ভাবছে না জামাল ভূঁইয়া ও তাঁর দল। জামাল বলেন, “নেপালের সঙ্গে জিততেই হবে। আগের দুই ম্যাচে খুব কাছাকাছি গিয়েছি, এবার লক্ষ্য একটাই- জয়।”

ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনায় রয়েছেন হামজা চৌধুরীকানাডা ফেরত সমিত সোম। কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, সমিতের খেলার সিদ্ধান্ত হবে শেষ মুহূর্তে। চোটে থাকা শেখ মরছালিনকেও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

কাবরেরা বলেন, “ভারতের বিপক্ষে ম্যাচের আগে নেপালের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বড় পরীক্ষা। জয় আত্মবিশ্বাস বাড়াবে এবং দলের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।”

আরো পড়ুন

রোনালদোর ফিটনেস রহস্য: ৪১ বছরেও কীভাবে দুর্দান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো?

বয়স ৪১ ছুঁয়েছে, কিন্তু সবুজ মাঠে এখনো দুর্দান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। সময় যেন তার জন্য থমকে গেছে। পর্তুগিজ এই মহাতারকা এখনো ক্যারিয়ারে ১ হাজার গোলের...

লিওনেল মেসির রেকর্ড: ফুটবলের মহাতারকার ক্যারিয়ারের যত অর্জন

ফুটবল বিশ্বকে স্তম্ভিত ও আবেগপ্লুত করে অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার পরম পূজনীয় মহাতারকা লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের...

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: শৈশবের প্রিয় শহরে জর্জিনার সাথে রাজকীয় বিয়ের প্রস্তুতি

ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই নিত্যনতুন রেকর্ড আর ট্রফির উল্লাস। সবুজ গালিচায় প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে গোল করতে তার জুড়ি...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ