Wednesday, September 16, 2026

আজ ঢাকায় আসছেন হামজা চৌধুরী, নেপাল ও ভারতের বিপক্ষে দুই লড়াই

বহুল পঠিত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অভিযানে যোগ দিতে আজ দুপুরেই ঢাকায় আসছেন হামজা চৌধুরী । তিনি বর্তমানে ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হিসেবে জনপ্রিয়। আগামীকাল মঙ্গলবার রাতে দলের সঙ্গে যুক্ত হবেন আরেক বিদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান

এবারের দলে সুযোগ পেয়েছেন আরও একজন নতুন মুখ- কিউবা মিচেল। আসন্ন দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভারত।
১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে

এর আগে গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ের পর এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে যায়। এখন পর্যন্ত চার ম্যাচে দুই ড্র ও দুই পরাজয়ে কোচ হাভিয়ের কাবরেরার দল লড়াই চালিয়ে যাচ্ছে নতুন উদ্যমে।

বর্তমানে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায়, জাতীয় ফুটবল দল অনুশীলন করছে বসুন্ধরার কিংস অ্যারেনায়
আমের খান জানিয়েছেন, “হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় নামবে। শমিত সোম আসবে ১১ তারিখ রাতে। নেপালের বিপক্ষে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।”

বাংলাদেশ দলের সমর্থকরা আশা করছেন, হামজার মতো অভিজ্ঞ ফুটবলার দলে যোগ দিলে আসন্ন ম্যাচগুলোতে নতুন অনুপ্রেরণা যোগাবে।

আরো পড়ুন

রোনালদোর ফিটনেস রহস্য: ৪১ বছরেও কীভাবে দুর্দান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো?

বয়স ৪১ ছুঁয়েছে, কিন্তু সবুজ মাঠে এখনো দুর্দান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। সময় যেন তার জন্য থমকে গেছে। পর্তুগিজ এই মহাতারকা এখনো ক্যারিয়ারে ১ হাজার গোলের...

লিওনেল মেসির রেকর্ড: ফুটবলের মহাতারকার ক্যারিয়ারের যত অর্জন

ফুটবল বিশ্বকে স্তম্ভিত ও আবেগপ্লুত করে অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার পরম পূজনীয় মহাতারকা লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের...

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: শৈশবের প্রিয় শহরে জর্জিনার সাথে রাজকীয় বিয়ের প্রস্তুতি

ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই নিত্যনতুন রেকর্ড আর ট্রফির উল্লাস। সবুজ গালিচায় প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে গোল করতে তার জুড়ি...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ