Thursday, September 17, 2026

বাংলালিংক চালু করল বাংলাদেশের প্রথম ভয়েস ওভার ওয়াইফাই (VoWiFi) সেবা

বহুল পঠিত

বাংলাদেশে মোবাইল যোগাযোগ আরও উন্নত হলো। দেশের শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক চালু করল প্রথম ভয়েস ওভার ওয়াইফাই (VoWiFi) সেবা। এই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা এখন মোবাইল নেটওয়ার্কের বদলে ওয়াইফাই দিয়ে কল করতে পারবেন।

বাংলাদেশ ভয়েস ওভার ওয়াইফাই সেবার মাধ্যমে ঘর, অফিস, বেজমেন্ট বা যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল—সেখান থেকেও সহজেই কল করা যাবে, যদি ওয়াইফাই সংযোগ থাকে। বিশেষ দিক হলো, এই কলের জন্য কোনো অতিরিক্ত চার্জ লাগবে না; স্বাভাবিক কল রেটেই বিল কাটা হবে

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে বলেন, “ভয়েস ওভার ওয়াইফাই গ্রাহকদের জন্য যোগাযোগকে করবে আরও সহজ, স্পষ্ট ও নির্ভরযোগ্য। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও স্মার্ট করা।” তিনি আরও জানান, এই উদ্যোগ বাংলাদেশকে ডিজিটাল ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।

প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রামে পাইলট প্রকল্প হিসেবে সেবা চালু হয়েছে। নির্দিষ্ট কিছু ইন্টারনেট সেবা প্রদানকারীর সহযোগিতায় এটি শুরু করা হয়েছে। ধীরে ধীরে সারাদেশে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫টি সেটিংস এখনই বন্ধ করা উচিৎ

আজকের আধুনিক যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালের অ্যালার্ম থেকে শুরু করে রাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সবকিছুতেই আমাদের ফোনের...

এবার হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ, গ্যাসসহ সব ধরনের বিল: জেনে নিন সহজ নিয়ম

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় সময় কাটে নানা ধরনের বিল মেটাতে গিয়ে। বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল কিংবা ক্রেডিট কার্ডের টাকা সবকিছুর জন্য...

ফোন চুরি হলে দূর থেকে ব্যক্তিগত তথ্য মুছবেন যেভাবে

বর্তমান যুগে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত ছবি, প্রয়োজনীয় নথি, সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ