ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মাঝে যুদ্ধবিরতির পর অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যা এই দীর্ঘমেয়াদি সহিংসতার মধ্যে একটি বড় মানবিক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।
তরুণদের জন্য ডঃ ইউনূসের বার্তা হলোতোমরাই বর্তমান, তোমরাই ভবিষ্যৎ গড়বে।
গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থানের স্বীকৃতিতে, ভেনেজুয়েলার রাজনৈতিক নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।
মিশরের শার্ম আল-শেখ শহরে গাজা যুদ্ধ অবসানে চলমান আলোচনায় নতুন গতি আসছে। বুধবার (৯ অক্টোবর) আলোচনার তৃতীয় দিনে অংশ নিতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন।
বিশ্ব সংস্কৃতি ও শিক্ষা সংস্থা ইউনেস্কো-এর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।
বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতি ও বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণিকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তানের বহু প্রতিষ্ঠান। বিশেষ করে খাদ্য, পোশাক, ফ্যাশন, প্রসাধনী এবং প্রযুক্তি খাতে তাদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার জটিল কার্যপ্রণালী নিয়ে গবেষণা করে ২০২৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন-মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।