Thursday, September 17, 2026

বিশ্বমঞ্চে বাংলাদেশের উত্থান: ইউনেস্কোর শীর্ষ পদে প্রথম জয়

বহুল পঠিত

বিশ্ব সংস্কৃতি ও শিক্ষা সংস্থা ইউনেস্কো-এর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, প্রথমবারের মত ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ যা এক ঐতিহাসিক অর্জন।

ইউনেস্কোর ৫৩ বছরের সদস্যপদ ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশ সংস্থাটির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হলো।

মঙ্গলবার (৮ অক্টোবর) প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন খন্দকার তালহা।

প্রথমদিকে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া প্রার্থীতা ঘোষণা করলেও সেপ্টেম্বরেই ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, ফলে প্রতিদ্বন্দ্বিতাটি গড়ে উঠে বাংলাদেশ ও জাপানের মধ্যে।

রাষ্ট্রদূত খন্দকার তালহা ইউনেস্কোর সাধারণ সম্মেলনে (যা চলতি মাসেই উজবেকিস্তানের সামারকন্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।

ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ জাতীয় পর্যায়ে প্রতিক্রিয়া:

  • অধ্যাপক মুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা):
    “এটি একটি মাইলফলক অর্জন। ইউনেস্কোর এই নেতৃত্ব বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে।”
  • ড. সি. আর. আবরার (শিক্ষা উপদেষ্টা):
    “শিক্ষা, সংস্কৃতি ও কলা ক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতির বড় প্রমাণ।”
  • মোস্তফা সরয়ার ফারুকী (সংস্কৃতি উপদেষ্টা):
    “এই দায়িত্ব বাংলাদেশের শিল্প ও ঐতিহ্যকে বিশ্বজুড়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।”

আরো পড়ুন

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

বর্তমান সময়টা তথ্যা প্রযুক্তির। আর এই প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যারা নিজেদের সময়ের সাথে এগিয়ে রাখতে...

বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসার খরচ দেবে সরকার

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিতে ডেঙ্গুরোগীদের সঠিক ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে...

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় শিশু ও যুবকের উদ্যোগে বৃক্ষ ও বীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুশোভিত, সবুজ ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় পরিচালিত হলো এক অনন্য...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ