Wednesday, September 16, 2026

খালেদা জিয়ার মৃত্যুতে চীন-ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের শোক

বহুল পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক প্রকাশ পাচ্ছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকরা সশরীরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে শোক প্রকাশ করছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত ছয়টি দেশের প্রতিনিধিদল উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড। শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আন্তর্জাতিক কূটনৈতিকদের পাশাপাশি বিএনপির শরিক রাজনৈতিক দলগুলোর নেতারাও একে একে শোক জানাতে আসছেন। এদিন শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাংলাদেশ জাসদের (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।”

তিনি আরও জানান,

  • ৩০ ডিসেম্বর: বিকেল ৩টা থেকে রাত ৯টা
  • ৩১ ডিসেম্বর: বিকেল ৪টা থেকে রাত ৯টা
  • ১ জানুয়ারি: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

– এই সময়সূচি অনুযায়ী শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ করা হবে।

আরো পড়ুন

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

বর্তমান সময়টা তথ্যা প্রযুক্তির। আর এই প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যারা নিজেদের সময়ের সাথে এগিয়ে রাখতে...

বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসার খরচ দেবে সরকার

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিতে ডেঙ্গুরোগীদের সঠিক ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে...

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় শিশু ও যুবকের উদ্যোগে বৃক্ষ ও বীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুশোভিত, সবুজ ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় পরিচালিত হলো এক অনন্য...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ