Monday, November 2, 2026

নতুন কুঁড়ি ২০২৫ : শিশুদের সৃজনশীলতার উৎসবে প্রধান উপদেষ্টা

বহুল পঠিত

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হয় ‘ নতুন কুঁড়ি ২০২৫ ’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিযোগিতা হলো নিজেকে আবিষ্কারের এক অসাধারণ সুযোগ। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘ নতুন কুঁড়ি ২০২৫ ’ সেই সুযোগ তৈরি করেছে দেশের শিশু-কিশোরদের জন্য, যেখানে তারা মেধা, প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, “আজকের এই সাফল্য শিশুদের জীবনে এক বিশেষ মুহূর্ত। এই অর্জন তাদের আরও এগিয়ে যেতে, নিজেদের আবিষ্কার করতে এবং নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। ‘নতুন কুঁড়ি’-এর মূল উদ্দেশ্যই হলো—নিজেকে চিনে নেওয়া ও গড়ে তোলা।”

প্রধান উপদেষ্টা আরও বলেন,

“আজকের এই আনন্দ শুধু মঞ্চেই সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়বে দেশের হাজারো ঘরে। এই উৎসব প্রতিটি পরিবারকে গর্বিত ও আনন্দিত করবে, যারা তাদের সন্তানদের সাফল্য ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে দেখছে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সারা দেশের হাজার হাজার শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা ও অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। এ বছরের ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ ‘ক’ গ্রুপে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জের শুভ মিতা তালুকদার চ্যাম্পিয়ন হয়েছেন। বিজয়ীরা প্রত্যেকে একটি ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আরো পড়ুন

ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো: ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ভ্যাকসিন

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। ক্যানসার চিকিৎসায় তাদের তৈরি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে দারুণ সাফল্য...

ঘরে বসেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার সহজ নিয়ম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স করার দিন এখন অতীত। বর্তমানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিআরটিএ তাদের বেশিরভাগ...

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে রেকর্ড...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ