শনিবার, মে ৩০, ২০২৬

অক্টোবরের শুরুতেই রেমিট্যান্সে চমক, প্রবৃদ্ধি ২৬.৯%

বহুল পঠিত

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫:
চলতি বছরের অক্টোবরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশে ১ হাজার ২৭০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৯ শতাংশ বেশি।

২০২৪ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার মিলিয়ন ডলার।

অক্টোবরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স ও পূর্বের পরিসংখ্যান

এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাস ১৩ দিন (১ জুলাই থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত প্রবাসীরা মোট ৮ হাজার ৮৫৬ মিলিয়ন ডলার পাঠিয়েছেন দেশে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭ হাজার ৫৪৩ মিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল রাখতে সহায়তা করছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা নীতিও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

সুত্রঃ বাসস

আরো পড়ুন

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার

দেশ থেকে বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বর্তমান সরকার অত্যন্ত কঠোর ও তৎপর অবস্থান নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী...

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: আজ থেকে কার্যকর

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় এক বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে...

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল: চট্টগ্রাম বন্দরে খালাস প্রক্রিয়া শুরু

দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তি ফেরাতে মালয়েশিয়া থেকে বিশাল এক ডিজেলের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ