Sunday, July 12, 2026

জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে

বহুল পঠিত

জুলাই বিপ্লবের অগ্রনায়ক, আধিপত্য বিরোধী কণ্ঠ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে বিশেষ মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

সরকারি সূত্র জানায়, হাদির চিকিৎসাসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক দল, মেডিকেল সরঞ্জাম ও ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশে চূড়ান্ত সিদ্ধান্ত

গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ বিষয়ে জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. জাফর ইকবাল এবং হাদির পরিবারের সদস্যরা।

এর আগে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক উন্নত হাসপাতালে যোগাযোগ করে। পরিবারের পক্ষ থেকে থাইল্যান্ডে নেওয়ার আগ্রহ থাকলেও সর্বশেষ মেডিকেল মূল্যায়নের ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক

চিকিৎসকরা জানিয়েছেন, শরীফ ওসমান হাদির সার্বিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসা বোর্ডের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, তার কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা সচল থাকলেও মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে সর্বোচ্চ মৃত্যুঝুঁকি বিদ্যমান।

রোববার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বেড়েছে, যা চিকিৎসকদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ব্রেন স্টেমে আঘাত এবং অতিরিক্ত চাপের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা

এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাফর ইকবাল জানান, রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং কিছু ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে ব্রেন ইনজুরির কারণে হরমোনজনিত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, যার ফলে শরীরের তরল ও ইলেক্ট্রোলাইট ব্যালান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফুসফুসের কার্যকারিতা এবং মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্য অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে সব ব্যয়

সরকার জানিয়েছে, শরীফ ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশ দিয়েছেন এবং হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয় থাকা এই নেতার চিকিৎসা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও প্রার্থনা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

চিকিৎসা সেবায় বাংলাদেশের সাফল্য: ভারত যা পারেনি, তা করে দেখালেন বাঙালি চিকিৎসকরা!

আমাদের দেশের মানুষ সাধারণত জটিল কোনো রোগের চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুরে ছোটেন। কিন্তু এবার ঘটল সম্পূর্ণ উল্টো এবং এক অবিশ্বাস্য ঘটনা! ভারতের...

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল: আপিল বিভাগের ঐতিহাসিক রায়!

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং আইনি ইতিহাসে এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। বহুল আলোচিত ও বিতর্কিত পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবৈধ...

মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত: সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা সরকারের

বিদেশে কর্মসংস্থানের খোঁজে থাকা বাংলাদেশি যুবকদের জন্য এবং দেশের রেমিট্যান্স খাতে অত্যন্ত বড় ও স্বস্তিদায়ক একটি সুখবর এসেছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ