Monday, October 12, 2026

বিদেশে বসে ভোট! প্রবাসীদের জন্য আসছে ‘Postal Vote BD’ অ্যাপ

বহুল পঠিত

বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুন না কেন, এবার প্রবাসী বাংলাদেশিরা সহজেই ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোট নিয়ে এমনই একটি যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার প্রবাসীরা ঘরে বসেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মঙ্গলবার রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দেন। তিনি বলেন, “প্রবাসীদের জন্য প্রথমবারের মতো প্রযুক্তি-নির্ভর পোস্টাল ভোটিং চালু হচ্ছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

সিইসি আরও জানান, প্রবাসীরা যেন সহজে ভোট দিতে পারেন সে লক্ষ্যেই খুব শিগগির চালু করা হচ্ছে একটি মোবাইল অ্যাপ- Postal Vote BD। এই অ্যাপের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যালট পেপার গ্রহণ পর্যন্ত সবকিছু হবে ডিজিটালভাবে।

” প্রবাসীদের ভোট ” কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

  • Postal Vote BD অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হবে।
  • অ্যাপটি খুললে একটি ইনস্ট্রাকশনাল ভিডিও থাকবে, যা প্রতিটি ধাপে সাহায্য করবে।
  • রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে:
    • জাতীয় পরিচয়পত্র (NID)
    • পাসপোর্ট তথ্য
    • প্রবাসে বর্তমান ঠিকানা
  • ফেস আইডেন্টিফিকেশন এবং লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসে থাকা আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ব্যালট পেপার।

সিইসি বলেন, “এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

আরো পড়ুন

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে রেকর্ড...

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। সমাজের আলো ছড়ানো শিক্ষক সমাজের...

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন যেভাবে?

আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তার সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো নিজের বাসা। সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে আমরা ফিরে আসি এই ভালোবাসার নীড়ে। কিন্তু একটু ভেবে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ