Tuesday, September 15, 2026

খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, সংসদ প্লাজায় মানুষের ঢল

বহুল পঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় নেমেছে জনস্রোত। সময় যত গড়াচ্ছে, নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিও তত বাড়ছে। পুরো এলাকা পরিণত হয়েছে শোক আর শ্রদ্ধার এক বিশাল সমাবেশে।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে খালেদা জিয়ার মরদেহবাহী লাল-সবুজ রঙের গাড়ি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পৌঁছায়। এ সময় মরদেহের সঙ্গে উপস্থিত ছিলেন তারেক রহমান। এর আগে সকাল ১১টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মরদেহবাহী গাড়িটি বের হয়। পুরো যাত্রাপথজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জানাজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, মিরপুর সড়ক ব্যবহার করে যেন কেউ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় প্রবেশ না করে।

ঘোষিত সূচি অনুযায়ী, বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজার আগের রাত থেকেই বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা এলাকায় জড়ো হতে শুরু করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন এবং দীর্ঘদিন ধরেই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

আরো পড়ুন

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

বর্তমান সময়টা তথ্যা প্রযুক্তির। আর এই প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যারা নিজেদের সময়ের সাথে এগিয়ে রাখতে...

বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসার খরচ দেবে সরকার

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিতে ডেঙ্গুরোগীদের সঠিক ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে...

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় শিশু ও যুবকের উদ্যোগে বৃক্ষ ও বীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুশোভিত, সবুজ ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় পরিচালিত হলো এক অনন্য...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ