মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তন: বাংলাদেশের নতুন স্বপ্ন, সাহস ও জাগরণের প্রতিচ্ছবি

বহুল পঠিত

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে “তারেক রহমান” শুধু একটি নাম নয়- তিনি একটি অনুভূতি, একটি বিশ্বাস, একটি প্রতীক্ষার প্রতীক। আজ দেশজুড়ে একটাই আলোচনার কেন্দ্রবিন্দু – দেশে ফিরছেন তারেক রহমান
বহু বছরের অপেক্ষা, অগণিত মানুষের প্রার্থনা আর আশা অবশেষে বাস্তব হতে চলেছে।

তারেক রহমান: নেতৃত্বের উত্তরাধিকার

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে গড়া সাহসের উত্তরাধিকারী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ়তার প্রতিচ্ছবি।
এই দুই মহান নেতার আদর্শে বেড়ে ওঠা তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার নাম।

তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি- বাংলাদেশের সার্বভৌম মর্যাদা, অর্থনৈতিক আত্মনির্ভরতা ও গণতান্ত্রিক মূল্যবোধ
তিনি বিশ্বাস করেন, রাজনীতি হলো মানুষের সেবা, ক্ষমতা নয়; দেশের উন্নয়ন হলো সম্মিলিত প্রয়াসের ফল।

প্রবাস থেকে নেতৃত্ব: এক অনন্য দৃষ্টান্ত

২০০৭ সালের রাজনৈতিক সংকটের পর মিথ্যা অভিযোগে তাকে বাধ্য করা হয় বিদেশে থাকতে।
তবু, লন্ডনের দূর প্রবাস থেকেও তিনি থেমে থাকেননি- দলের সাংগঠনিক পুনর্গঠন, নতুন নেতৃত্ব তৈরি ও জনগণের মননে আশা জাগানোর কাজ অব্যাহত রেখেছেন।

তার প্রতিটি বক্তৃতা, প্রতিটি বার্তা ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয়।
দেশে ফিরছেন তারেক রহমান – এই সংবাদ যেন কোটি মানুষের মুখে এক নতুন আশার সুর তুলেছে।

৫ আগস্ট ২০২৪: জাগরণের দিন

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়।
সেদিন মানুষ রাস্তায় নেমে এসেছিল বিভিন্ন দাবিতে খুনি-স্বৈরাচার হাসিনার পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের প্রত্যাবর্তন।
সেই জনসমুদ্র দেখিয়েছিল, মানুষ এখনও বিশ্বাস করে পরিবর্তন সম্ভব, নেতৃত্ব সম্ভব, পুনর্জাগরণ সম্ভব।

২০২৫ এর নভেম্বর : প্রত্যাবর্তনের প্রহর গোনা শুরু

আসছে, ২০২৫ সালের নভেম্বর মাস। পুরো দেশ জেগে আছে এক প্রত্যাশায়:
দেশে ফিরছেন তারেক রহমান।
মানুষ বিশ্বাস করে, তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আনবে নতুন ভারসাম্য, ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্ত।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন,
তেমনি তাঁর উত্তরসূরী দেশ নায়ক তারেক রহমান আজ দেখাচ্ছেন একটি স্বাধীন, মর্যাদাবান, আত্মনির্ভর বাংলাদেশের ভবিষ্যৎ

নতুন সূর্যের প্রতীক্ষায় বাংলাদেশ

আকাশে উঠতে যাচ্ছে নতুন ভোরের সূর্য।
জনগণের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে একটাই স্লোগান
“দিল্লী নয়, পিণ্ডী নয়- সবার আগে বাংলাদেশ!”

বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত সেই নতুন ইতিহাস লেখার জন্য,
আর ইতিহাস বলছে- “তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে “

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

চাঁদপুরের হাইমচরে কালোজিরা চাষে সাফল্য: পতিত চরে ‘কালো হীরা’ ফলিয়ে কৃষকের নতুন সম্ভাবনা

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমিতে শুরু হয়েছে সম্ভাবনাময় এক কৃষি বিপ্লব। সেখানে কালোজিরা চাষে আশাতীত সাফল্য পেয়ে স্থানীয় কৃষকেরা এই ফসলকে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ